বিমানের টয়লেটে ১০৬ কেজি সোনা

gold-3রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৬ কেজি ওজনের ৯৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।  
গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি০৫২) ব্যাপক তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনিস নামে বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইশরাত জাহান রুমা জানান, দুপুর পৌনে ২টার দিকে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি০৫২) টয়লেট থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়।         
তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে ওই বিমানটি অবতরণ করে। বিমানে সোনার একটি অবৈধ চালান এসেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। দুপুর পৌনে ২টার দিকে বিমানটির পেছনের দিকের একটি টয়লেট থেকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়।’
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার ওজন ১০৬ কেজি।এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী