বিএনপি ছাড়াই নির্বাচনকালীন মন্ত্রিসভার শপথ

Sopadশপথ নিলেন ‘নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার বিকেল তিনটায় বঙ্গভবনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ কারান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ,আনিসুল ইসলাম মাহমুদ,রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার । এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম ।

তবে এই মন্ত্রিপরিষদে যোগ দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি।

রোববার রাতে বঙ্গভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাত পৌনে আটটা পর্যন্ত বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আজ শপথ হওয়ার কথা জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী