বাড়তি ভাড়ার গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সব আসন পূর্ণ, তারপরও বাসের ভেতরে দাঁড়ানো আছে যাত্রী। অনেকের মুখে নেই মাস্ক। চালক হেলপারের মুখে মাস্ক থাকলেও সেটা ঝুলছে থুতনিতে। বাসে নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। রাজধানীর অধিকাংশ গণপরিবহনের চিত্র এখন এমনই।

অথচ মহামারি করোনা সংক্রমণ রোধে প্রায় এক মাস আগে বেশকিছু স্বাস্থ্যবিধি মানার শর্তে নতুন করে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছিলো সরকার। বিনিময়ে যাত্রীদের গুণতে হচ্ছে ৬০ শতাংশ বেশি ভাড়া।

শুরুতে কিছুটা সচেতনতা দেখা গেলেও দিন গড়ানোর সাথে সাথে রাস্তা-ঘাট, হাট-বাজারের মতো গণপিরবহনেও এখন বলতে গেলে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, যা ক্ষুব্ধ করছে যাত্রীসাধারণকে। ত্যক্ত-বিরক্ত হয়ে যাত্রীরা আগের ভাড়ায় ফিরে যাওয়ার দাবি তুলেছেন।

আবার কেউ বলছেন, মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি বাড়িয়ে বর্তমান নিয়মেই গণপরিবহন চালানোর কথা। অনেকে আবার অভিযোগ করছেন, কোনো ধরণের পরিকল্পনা ছাড়াই অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া স্বাস্থ্যবিধির কোনো কিছুই মানা হচ্ছে না। এতে করে পকেট ভারী হচ্ছে মালিক-শ্রমিকদের।

এছাড়াও গাড়ির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ভোগান্তি কমানোরও দাবি করছে যাত্রীরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ জানান, যত সিট তত যাত্রী নেয়ার নিয়ম পুনরায় বহাল করা হলে আবারও আগের ভাড়ায় বাস চলবে।

এদিকে নিয়ম অমান্যের বিষয়টি অস্বীকার করছেন না বাস মালিক সমিতির নেতারাও। তাদের দাবি, অফিস শুরু এবং ছুটির সময় যাত্রীদের চাপ থাকায় কিছুই করার থাকে না তাদের। এতে অনেক যাত্রীও নিয়ম মানেন না বলেও দাবি করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন