বায়ুদূষণে বিশ্বের সপ্তম অবস্থানে ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তালিকায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার এই অবস্থান উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, ২৯৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৩৫। এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয়, ভারতের মুম্বাই ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
ঢাকার বর্তমান ১৫৭ স্কোর অনুযায়ী, শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। বায়ুদূষণের মাত্রা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বাইরে অবস্থানের সময় কমানো এবং দূষিত বাতাসের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী