বাঘের বিবেচনায় হিলারি, ভাল্লুকের পছন্দ ট্রাম্প

tigerআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলছে। পুরো বিশ্ব তাকিয়ে সেদিকে। যেখান থেকে আমেরিকানরা বেছে নেবেন তাদের ৪৫তম প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট বাছতে ৫০টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ব্যালটে ছাপ মারতে শুরু করেছেন সাধারণ ভোটদাতারা। তাদের রায় কী হবে, জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘণ্টা।

তবে আগেই এই নির্বাচনের ফল সম্পর্কে ধারণা পেতে সাইবেরিয়ার একটি চিড়িয়াখানায় একটি জরিপ চালানো হয়েছে। এখানে বাঘের ভবিষ্যত বাণীতে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর ভাল্লুকের পছন্দ হয়েছে রিপাবলিকান পার্টির মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাইবেরিয়ার ওই চিড়িয়াখানায় দু’টি কুমড়ো পাশাপাশি রাখা হয়। যেগুলোর একটিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং অন্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি আঁকা হয়।

এরপর বাঘটিতে আমন্ত্রণ জানানো হয়। তখন মেয়ে বাঘ ‘ইউনুনা’ হিলারির ছবি সংবলিত কুমড়োকেই বেছে নেয়।

আর মেরু অঞ্চলের ভাল্লুক ‘ফেলিক্স’কে আমন্ত্রণ জানানো হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নেয় সে।

এদিকে ভারতে ‘চানক্য’ মাছের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ‌্য ২২ কোটি। তার মধ‌্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক