বাকি খাওয়ার জন্য বিজিবি সদস্য পরিচয় দিতেন পুলিশ!

news-image

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শহরের শিবতলা মোড় থেকে প্রতারণার অভিযোগে মোহাম্মদ হোসেন (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মোহাম্মদ হোসেন বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্য বলে পরিচয় দেন। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটককৃত মোহাম্মদ হোসেনকে ৫৩ বিজিবির হাতে তুলে দেয় সদর থানা পুলিশ।

সদর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এসআই মামুন পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে প্রতারণা করে আসছিল আটককৃত মোহাম্মদ হোসেন। শিবতলা মোড় এলাকায় মোহাম্মদ ইসারুল হকের (৩২) ব্যবসা প্রতিষ্ঠান ‘ডিজিটাল অটোরিকশা হাউসর’ ব্যাটারি বিক্রি করতে আসেন তিনি। তার কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিক ও স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

থানায় জিজ্ঞাসাবাদে নিজেকে বিজিবি ৫৩ ব্যাটেলিয়নের সদস্য বলে পরিচয় দেন মোহাম্মদ হোসেন। পরে ৫৩ বিজিবিকে জানানো হলে তারা মোহাম্মদ হোসেনের পরিচয় নিশ্চিত করেন।

৫৩ বিজিবির কমান্ডিং অফিসার গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতারণায় ক্ষতিগ্রস্থদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে।

সদর থানা পুলিশের উপপরিদর্শক সোহেল রানা বিজিবি সদস্য মোহাম্মদ হোসেনকে উদ্ধার ও বিজিবি কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মত এমন অভিযোগ আরো এর আগে পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধ। সে কয়েক মাস যাবৎ এমন প্রত্যারণা করে আসছিল।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন