বাংলাদেশের সাইক্লোন মোকাবিলার পদ্ধতি নিয়ে যা বললেন মোদি

121559modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে’ বাংলাদেশের কমিউনিটিভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস কার্যক্রমের প্রশংসা করেছেন।

ভারতের রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এশিয়ার মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার নরেন্দ্র মোদি বলেন, ”বাংলাদেশ সরকার বৃহৎ কমিউনিটিভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম চালু করেছে। এটি সাইক্লোনে প্রাণহানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এখন বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত।”

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, কর্মকর্তা এবং পরিবেশবাদীরা তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। মায়া চৌধুরী তার বক্তব্যে বলেন, ”বাংলাদেশের আগাম সতর্কতা প্রদান ব্যবস্থার দক্ষতা রয়েছে এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি আদর্শ মডেল স্থাপন করেছে। বাংলাদেশ সাইক্লোন ও বন্যায় ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় ৩৮৫১টি সাইক্লোন এবং ১৪২টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। সাইক্লোন ঝুঁকি মোকাবিলায় দেশে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং শহরাঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ৩২ হাজারেরও বেশি দক্ষ স্বেচ্ছাসেবী রয়েছে।”

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক