বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭ হাজার ১৪৭ টন চাল বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্যায় ৩১টি জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত ৭ হাজার ১৪৭ টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বিতরণ করা হয়েছে ২ কোটি দুই লাখ ১২ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ ৩৪ লাখ ৯৪ হাজার টাকা, গো খাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ ৫৭ লাখ ৫৯ হাজার টাকা, শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে ৮২ হাজার ১২ প্যাকেট। এছাড়াও ঢেউটিন বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল এবং গৃহ মঞ্জুরি বাবদ বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বন্যাকবলিত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৩টি এবং ইউনিয়নের সংখ্যা ৯০৮টি। পানিবন্দি পরিবার সংখ্যা ৯ লাখ ৮৪ হাজার ৮১৯ টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪৭ লাখ ২ হাজার ১৭৯ জন।

বন্যাকবলিত জেলা সমূহে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার ৬০৩ টি। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৮৯ হাজার ৩০০ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৫ হাজার ৭২০ টি। বন্যাকবলিত জেলাসমূহে এ পর্যন্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে ৯০১ টি এবং বর্তমানে চালু আছে ৩৮৫টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন