বড় জয়ে সুপার এইটে আফগানরা, কিউইদের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে গত ক’বছর অসাধারণ ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। তিন ফরম্যাটেই ফাইনাল খেলেছে তারা। যদিও শিরোপা ছুঁতে পারেনি কিউই সোনালি প্রজন্ম। ওই সোনালি প্রজন্মের শেষ সম্ভবত চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় দিয়েই লেখা হলো।

আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছিলেন কেন উইলিয়ামসনরা। ওই আফগানরা শুক্রবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সুপার এইটে উঠেছে। তাদের এই ইতিহাস গড়ার সঙ্গে সঙ্গে আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কিউইরা।

আফগানিস্তান আসরে তাদের তিন ম্যাচেই জিতেছে। ছয় পয়েন্টের সঙ্গে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপে শীর্ষে আছে তারা। তিন জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজেরও। একই সঙ্গে তিন ম্যাচে দুই হারে উগান্ডা, তিন ম্যাচে তিন হারে পাপুয়া নিউগিনি ও দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় লেখা হয়েছে নিউজিল্যান্ডের।

শুক্রবার ভোরের ম্যাচে শুরুতে ব্যাট করে এক বল থাকতে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। দলটির হয়ে দিপলিন দরিগা ২৭ রান করেন। জবাব দিতে নেমে আফগানরা ১৫.১ ওভারে ৭ উইকেটের জয় তুলে নেয়। তিনে নামা গুলবাদিন নাঈব ৩৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৯ রান করেন। ফজল হক ফারুকি ৩টি ও নাভিন উল ২ উইকেট নেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান