বগুড়ায় ‘মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় বিষাক্ত মদপানের পর আরো তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেলের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি এবং কাটনারপাড়া এলাকায় সাতজনের মৃত্যু হয়।তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।

স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে আনা রেকটিফায়েড স্পিরিট পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদপান করেন আরো কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাত জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান