ফ্লাইওভারের উপরেই কিশোরীকে রাতভর গণধর্ষণ: অতঃপর…

55নিউজ ডেস্ক: ফ্লাইওভারের উপরই সারারাত গণধর্ষণ করা হল ১২ বছরের এক কিশোরীকে। ধর্ষণের পর খুন করে ওই কিশোরীর দেহ খালে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাসে। এ ঘটনা জড়িত দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

৯ নম্বর ব্রেবোর্ন রোডের ফুটপাতে মায়ের সঙ্গে থাকত কিশোরী বৈশাখী দাস। সেখানেই মিষ্টির দোকানে বাসন ধোয়ার কাজ করতেন তার মা। মঙ্গলবার গভীর রাতে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় সেই ফুটপাতের সামনে। গাড়ি থেকে নেমে আসে শঙ্কর সাউ ও গুড্ডু সিং নামে দুই চালক। অভিযোগ, কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় তারা। তারপর পার্ক সার্কাস ফ্লাইওভারের উপর রাতভর ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করে দুই চালক। তারপর তার দেহ পার্শ্ববর্তী খালে ফেলে পালিয়ে যায় দু’জন।

বুধবার ভোর ৫টা নাগাদ পুলিশের কানে খবর পৌঁছয়। ফুটপাতের সিসিটিভি ফুটেজ থেকে ট্যাক্সির নম্বর পায় পুলিশ। সেই নম্বর ধরেই দুই চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গোটা ঘটনার স্বীকার করে নিয়েছে শঙ্কর ও গুড্ডু। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক