ফাইনালের মিশনে হন্ডুরাসের মুখোমুখি নেইমাররা (ভিডিও)

Preview-BG20160817132708অলিম্পিকের গোল্ড মেডেল ম্যাচ থেকে আর মাত্র একটি জয় দূরে ব্রাজিল। ফাইনালে ওঠার লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-গ্যাব্রিয়েল-জিসাসরা। ঘরের মাটিতে অধরা স্বর্ণ জয়ের মিশনে শুরুর হতাশাজনক পারফরম্যান্স ভুলে এখন বেশ পরিণত সেলেকাওরা।

বুধবার (১৭ আগস্ট) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হন্ডরাসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। অপর সেমিতে দিবাগত রাত ১টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে জার্মানি।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও হন্ডুরাসকে খাটো করে দেখার উপায় নেই। তাদের বিপক্ষে ড্র করেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ‘ফেভারিট’ আর্জেন্টিনা। শেষ আটে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা সেমিতে পা রাখে।

অন্যদিকে, ঘরের মাঠের ইভেন্টের শুরুতে নেইমাররা ছিলেন একেবারেই বিবর্ণ! প্রথম দুই ম্যাচেই পুঁচকে দক্ষিণ কোরিয়া ও ইরাকের সঙ্গে ড্রয়ের হতাশায় ডোবে পেলের উত্তরসূরিরা। আসর থেকেই স্বাগতিকদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই স্বরূপে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করেন নেইমাররা।

শেষ চারে কলম্বিয়াকে ২-০ গোলে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই হন্ডরাসকে মোকাবেলা করবে ব্রাজিল। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে দু’দল মুখোমুখি হয়েছিল। কোয়ার্টারের ম্যাচটিতে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেকাওরা। কিন্তু ফাইনালে মেক্সিকোর কাছে হেরে তাদের অধরা গোল্ড মেডেল অধরাই থেকে যায়। এবার স্বাগতিক হিসেবে ব্রাজিলের সামনে আক্ষেপ ঘোঁচানোর সবচেয়ে বড় সুযোগই দেখছেন ফুটবলবোদ্ধারা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ :

উয়িভার্টন, জেকা, মার্কুইনহোস, কায়ো, সান্তোস, অ্যান্ডারসন, মাইয়া, আগুস্তো, গ্যাব্রিয়েল, জেসাস ও নেইমার।

হন্ডুরাসের সম্ভাব্য একাদশ :

লোপেজ, রামিরেজ, পেরেইরা, ভার্গাস, পাজ, গার্সিয়া, এলিস, বানেগাস, আকোস্তা, কুইয়োটো ও লোজানো।

Top 10 Goals in Brazilian Football History

https://www.youtube.com/watch?v=hqtpO6JWz0g

https://www.youtube.com/watch?v=33VJmTpUtxQ

 

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ