ফখরুলের চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে, দাবি বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বিএনপি।

এ নিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চমৎকার নোংরামির উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদের কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে ভেবে-চিন্তে করা উচিত। এ ধরনের মানুষদের বলবো, গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে চিকিৎসা করতে গেছেন সিঙ্গাপুরে। মূলত এ বিষয়টিকেই বিএনপির পক্ষ থেকে গুজব বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান