প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মা ও বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

এর আগে আজ সকাল ১০টার দিকে হায়দার আকবর খান রনোর লাশ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুক্তিভবনে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‍্যালি নিয়ে হায়দার আকবর খান রনোর লাশ ১১টা ২৫ মিনিটে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা, গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা সোয়া ১টা পর্যন্ত নানা স্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান।

সেখান থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা হয়। বেলা পৌনে ২টার দিকে বনানী কবরস্থানের উদ্দেশে তার লাশ নিয়ে যাওয়া হয়। সেখানেই তার দাফন সম্পন্ন হয়।

হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশব্যাপী শোক কর্মসূচি পালন করেছে সিপিবি। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ২টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। একাধিক বইয়ের লেখক তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান