পালিয়েছে ৫০ সাপ, শহরজুড়ে আতঙ্ক

photo-1476200340-1আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিংয়ের একটি সাপের খামার থেকে অর্ধ শতাধিক বিষধর কেউটে সাপ পালিয়েছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ৮ অক্টোবর শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। তারপরই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। দুই দিন পর গতকাল সোমবার স্থানীয় সরকার এক বিবৃতিতে জনসাধারণকে এই বিষধর শাপগুলোর ব্যাপারে সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, চুনি নামের একটি খামার থেকে ২০০টির বেশি কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে ধরা হয় এবং মেরে ফেলা হয়। কিন্তু অর্ধ শতাধিক সাপের খোঁজ পাওয়া যাচ্ছে না। সাপগুলোকে এখনো খোঁজা হচ্ছে। খামারটির আশপাশের পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত এই সন্ধান চলছে। এই এলাকার বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাপের কামড়ের ভয়ে পূর্ব সতর্কতা হিসেবে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক সিরাম আনিয়েছে। স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স সেবাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে। খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক