পাবনায় যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে গৃহবধূর চুল কর্তন

news-image

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগে শাহেদ ফকির (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ভাঙ্গুড়ার খান মরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন। পরে শাহেদ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা গেছে, যৌতুক দাবি করে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন শাহেদ ও তার বাবা-মা। গতকাল রাতেও ভুক্তভোগীকে মারধর করেন তারা। গভীর রাতে আবার তারা ওই নারীকে মারধর করে মাথার চুল কেটে দেন।

ঘটনার পর আজ ভোরের দিকে ভুক্তভোগী তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।

ওই নারী জানান, বিয়ের পর তাদের দুটি সন্তান হয়। তবুও যৌতুকের টাকার জন্য তাকে নির্যাতন করা হতো। তার স্বামী শাহেদ একজন মাদকসেবী এবং পরকীয়ায় আসক্ত।

ভুক্তভোগী আরও জানান, শাহেদ ছাড়াও তার শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন বিনা কারণে তাকে মারধর করত। গতকাল রাতে তারা সবাই মিলে হাত-পা বেঁধে চুল কেটে দেয় গৃহবধূর। পরে পালিয়ে এসে সকালে তিনি ভাঙ্গুড়া থানায় স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূ নিজেই মামলা দায়ের করেন। শাহেদ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান