পাবনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

news-image

পাবনা প্রতিনিধি : পাবনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও পাবনার যানবাহন ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচি চলছে।

পাবনার সকল রুটে এ ধর্মঘট চলবে বলে জানিয়েছে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট চলাকালে পাবনা থেকে রাজধানীসহ উত্তর ও দক্ষিণ বঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর হয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝে মধ্যেই শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর ও লাঞ্ছিত করে। সিরিয়াল নেয়াসহ জেলার বাসগুলোকে তাদের বাসের আগে যেতে না দেয়ার মত তুচ্ছ ঘটনাতেও তারা সহিংস কাণ্ড ঘটায়। অভিযোগ, সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ‘পাবনা এক্সপ্রেস’র দুই সহকারীকে তারা মারধর করেন।

পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেছিল। অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ ও শ্রমিক নির্যাতনের বিচার না হলে পাবনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন পরিষদের নেতারা। একই সাথে এ জেলার উপর দিয়ে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কোন জেলার পরিবহন চলাচলা করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। তারা এসব দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৩১ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

শ্রমিক নেতারা জানান, তাদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনার পরিবহন শ্রমিকদের লাঞ্ছিত, অবৈধভাবে চাঁদা আদায় এবং যানবাহন চলাচলে বাধা দেয়ার বিরুদ্ধে। তারা এর স্থায়ী সমাধান আশা করেন।

তারা বলেন, সমাধানের লক্ষ্যে প্রশাসন যেকোনো সময় আমাদের ডাকলে আমরা বসতে প্রস্তত আছি। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান