পাকিস্তানে ধর্মীয় সমাবেশে গুলি, একই পরিবারের ৫ জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :একটি ধর্মীয় সমাবেশে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের করাচিতে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শনিবার করাচির নাজিমাবাদে এই বন্দুক হামলা চালানো হয়।পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, হামলাকারী বন্দুকধারী অন্তত চারজন ছিলো। হঠাৎ করেই মজলিসে প্রবেশ করে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে তারা।

image-3898

করাচি পুলিশ প্রধান এডি খাজা বলেন, ‘মজলিসের সংগঠকরা এই আয়োজনের কথা আগে থেকে পুলিশকে জানাননি। ফলে মজলিসের বাইরে কোনও পুলিশ মোতায়েন করা ছিল না।’

ডন নিউজ সূত্র জানায়, নিহতদের মধ্যে সবাই একই পরিবারের সদস্য এবং তিনজন সহোদর ভাই। আহত ও নিহতদের কাছের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই চারজন পুরুষ মারা যান।একজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছালেও চিকিৎসা চলাকালেই মারা যান।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক