পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

আন্তর্জাতিক ডেস্ক :মালালা ইসুফজাই সম্প্রতি অনুষ্ঠিত একটি সম্মেলনে তার স্বপ্নের বিস্ফোরণ ঘটিয়েছেন। যে স্বপ্ন তিনি দেখেন, সেই স্বপ্ন এবার মানুষের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মালালার স্বপ্নের কথা এখন বিশ্ব জানে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় বিশ্বের ইতিহাসে সবথেকে কম বয়সে নোবেল জয়ের নজির গড়া বিস্ময় কন্যা মালালা ইউসুফজাই।

images-18

মালালা বলেন, “আমি যখন দেখি মেয়েরাই রোল মডেল হচ্ছেন, তখন আমার ভাবনা যেন আরও প্রসারিত হতে শুরু করে। আমি বেনেজির ভুট্টোর মত নেত্রীকে দেখেছি। পাকিস্তানের মসনদে তার কতৃত্ব স্থাপন করেছে দু দু’বার। এই উদাহরণ এবং আমার আত্মবিশ্বাস আমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে, আমি পারব। আমি করে দেখাতে পারব। এই ভাবেই আমার স্বপ্নের স্থানন্তর ঘটল। আমি স্বপ্ন দেখতাম আমি একজন ভালো ডাক্তার হব। এখন আমি স্বপ্ন বুনছি, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব”, নিজের অভিব্যক্তি এ ভাবেই জানিয়েছেন নোবেল শান্তি পদকজয়ী মালালা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে নতুন পথে হাঁটতে শুরু করেছেন মালালা। সেপথ গণতন্ত্রের। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের মুখপত্র হওয়া মালালা সরাসরি বিশ্বাস রেখেছেন গণতন্ত্রে। এটা বুঝতেই পেরেছেন সমাজ বদলাতে হলে রাষ্ট্রক্ষমতার মাথায় চড়তে হয়, তারপরই কাঠামো ভাঙতে হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক