পাকিস্তানকে মোদির কড়া বার্তা

photo-1474771363আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারত কখনোই উরি হামলা ভুলে যাবে না।’

জম্মু ও কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনাসদস্য নিহতের ঘটনায় মোদি বলেছেন, ‘আমি পাকিস্তানের জনগণকে বলব, আমরা আপনাদের বিরুদ্ধে লড়তে চাই, আপনাদের সাহস থাকলে। আমাদের দেশে আমরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব, আপনারা আপনাদের দেশে লড়বেন। দেখা যাক, কে আগে দারিদ্র্য দূর করে। চলুন, বেকারত্ব দূর করতে লড়াই করি।’ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শহরে ক্ষমতাসীন বিজেপির বৈঠকে এসব কথা বলেন তিনি।

ভারতের সরকারপ্রধান আরো বলেন, ‘আমাদের ১৮ সেনার প্রাণহানি কখনোই ভুলে যাব না। আন্তর্জাতিক সম্প্রদায় যেন আপনাদের একঘরে করে ফেলে, সেটা আমরা নিশ্চিত করব।’

মোদি বলেন, ‘১১০ সন্ত্রাসী ভারতীয় সেনার হাতে নিহত হয়েছে… সন্ত্রাসীরা সম্প্রতি ১৭ বার হামলার চেষ্টা করেছে এবং তারা একবার সফল হয়েছে।’

দুই দেশ একই সঙ্গে স্বাধীনতা লাভ করেছে জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সফটওয়্যার রপ্তানি করে, আপনারা সন্ত্রাস রপ্তানি করেন।’

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক