পদ্মা সেতুর বাকি স্প্যান বসানো হবে স্রোত শান্ত হলেই : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ প্রকল্পের ৮৮ দশমিক ৫০ শতাংশ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্থাপনের কাজ শেষ করেছি। বাকি ১০টি জুলাইয়ের মধ্যে বসানোর টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এ স্প্যানগুলো স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্যান্য কাজ থেমে নেই। স্রোতটা একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেখানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আরেকটি স্বপ্নের প্রকল্প তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এটির কাজও করোনাকালে নানান বাধাবিপত্তি সত্ত্বেও ৫০ ভাগ অগ্রগতি হয়েছে। এছাড়া মেট্রোলাইন-১ এবং মেট্রোলাইন-৫ এর নির্মাণ কাজের প্রস্তুতিও এগিয়ে চলছে। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোলাইন নির্মাণ করব। সারা ঢাকা শহরকে যানজটনমুক্ত করার পথে এটা হবে সূদুরপ্রসারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, পদ্মাসেতু শেখ হাসিনা ও তার সরকারের সাহস ও সক্ষমতার প্রতীক। তেমনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ইঞ্জিনিয়ারদের সফলতার প্রতীক। হাওড়ের মাঝখানে এরকম সড়ক নির্মাণ হাওড়ের বিস্ময় বলে পরিচিত হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন জায়গায় ৩৩টি সেতুর নির্মাণ কাজ শেষ করেছি। আপনার (প্রধানমন্ত্রী) সুবিধামতো সময় পেলে সেগুলো উদ্বোধন করা হবে। আমাদের সবগুলো কাজই আশ্চর্য দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। করোনাকালে প্রথম প্রথম বিদেশি জনবলের অনেকেই ছুটি যাওয়ায় সমস্যা ছিল। এখন তারা এসেছেন। এখন আগের মতোই কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন