‘পতিতাপুত্র’ বলায় দুয়ের্তের সঙ্গে বৈঠক বাতিল ওবামার

obama-duterteআন্তর্জাতিক ডেস্ক : ‘পতিতার ছেলে’ বলে গালি দেয়ায় ফিলিপাইনের বিতর্কিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার দুপুরে লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে আসিয়ান সম্মেলনে একটি পার্শ্ব বৈঠকে প্রথমবারের মতো মিলিত হওয়ার কথা ছিল ওবামা-দুতের্তের।

কিন্তু বৈঠকটি হওয়ার কয়েক ঘণ্টা আগে ওবামাকে মা তুলে গালি দেন দুতের্তে। এ কারণে দুতের্তের সঙ্গে বৈঠক বাতিল করেন ওবামা।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, দুতের্তের পরিবর্তে তার জন্য নির্দিষ্ট সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন ওবামা।

চীনের হ্যাংঝুতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে আসিয়ান সম্মেলনে যোগ দিতে লাওসের উদ্দেশে রওনা দেন ওবামা। সেখান ফিলিপাইনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছিলেন ওবামা।

এতেই ক্ষিপ্ত হয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডাকেন দুতের্তে। সেখানে তিনি ওবামাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিপক্ষের দিকে দূর থেকে শুধু প্রশ্ন ও বিবৃতি ছুড়ে দেবেন না। সত্যি যদি আসিয়ান সম্মেলনে ফিলিপাইনেক নিয়ে এমন আলোচনা হয়, তাহলে শপথ করে বলছি- পতিতার ছেলে আপনাকে আমি গালি দেব। আপনাকে নিয়ে আমি শুকরের মতো কাঁদা পানিতে গড়াগড়ি খাব।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট দুতের্তে ক্ষমতায় আসার পর দেশটিতে মাদক ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এমনকি তিনি মাদক কারবারীদের হত্যারও হুকুম দেন।

এরপর গত দু’মাসে মাদকবিরোধী অভিযানে প্রায় ২ হাজার ৪০০ ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ব্যাপক সংখ্যক মানুষকে হত্যার জন্য মানবাধিকার সংগঠনগুলো দুতের্তের কঠোর সমালোচনা করে আসছে। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মাদকের বিরুদ্ধে তার যুদ্ধ চলবে।সূত্র- আলজাজিরা, সিএনএন ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক