নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গুলি

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব শক্রতার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহার উদ্দিন (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গুলিবিদ্ধ বাহারের দাবি, স্থানীয় সন্ত্রাসী হৃদয় ও ফয়সাল তাদের সহযোগীদের নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

শনিবার সন্ধ্যায় শরীফপুর ৫নং ওয়ার্ডের বাবুনগর গ্রামে গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বাহার ওই গ্রামের সরু মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, বাবুনগর গ্রামের রহমত উল্যার ছেলে শহীদ ও মিন্টুর ছেলে নাঈম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তাদের সঙ্গে একই গ্রামের যুবলীগকর্মী হৃদয় ও ফয়সালের দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

বাহার জানান, সন্ধ্যায় পশ্চিম বাবুনগর এলাকায় হৃদয় ও ফয়সালের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি কর্মী শহীদ ও নাঈমের ওপর হামলা চালায়।

বিষয়টি টের পেয়ে বাহার এসে ফয়সাল ও হৃদয়কে বাধা দেয়ার চেষ্টা করে বিরোধের বিষয়টি সমাধা হবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তার পেছন থেকে ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। গুলিটি পায়ের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন