নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্টিত হবে : কাদের

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্টিত হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগনকে ধোঁকা দিচ্ছে। বিএনপি নিজেদের বহুদলীয় গণতন্তের ফেরিওলা দাবি করলেও তা শুধু প্রচারনায় আছে।

আজ রবিবার কক্সবাজারের পেকুয়ার একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ২৩ কিলোমিটার সড়কের নির্মান কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় কক্সবাজারের পেকুয়া স্টেডিয়ামে ২২ নভেম্বর দুপুরে অনুষ্টিত সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৩ হাজার নারী পুরুষ অংশ নেন।

এ প্রান্তে ছিলেন,কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক জনপদের অতিরিক্ত প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, তত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বিপিএম, সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, ই: লে: সামিউর রহমান খান প্রমুখ।

পরে মন্ত্রী ৩৬১ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ প্রান্তে অতিথিরা মোনাজাতে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন