নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাইবান্ধা সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১৯৭৫ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগে এসে বলেছিলেন-তোমরা বাংলাদেশের পুলিশ, পাকিস্তানি বা ব্রিটিশ পুলিশ না। তোমাদের জনগণের বন্ধু হতে হবে, তাদের সঙ্গে কাজ করতে হবে। জাতির জনকের সেই আকাঙ্খার যায়গায় আজ পুলিশ এসেছে। পুলিশ আজ ভয়ের কোন কারণ না, পুলিশ আজ আস্থা ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েছে। পুরো নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।

র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় বালাসীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‌্যাপিড এ্যাকশন বেটেলিয়ান-১৩, রংপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাব শুধু জঙ্গী দমন, সন্ত্রাস দমন, জলদস্যু দমন করেনি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরও পর্যুদস্তু করেছে। তাই র‌্যাব মানুষের হৃদয়ের কাছাকাছি আস্থা ও বিশ্বাসের জায়গায় এসেছে।

পরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাব-১৩ জানায়, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন