নিউ ইয়র্কের ৩ ভবনে আগুন, নিহত ১

10593513আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কে একটি পরিত্যক্ত বাস ভবনে লাগা আগুন পার্শ্ববর্তী দুই ভবনে ছড়িয়ে পড়ায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির ফায়ার সার্ভিস বিভাগ। ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পরিত্যক্ত বাড়িটিতে আগুন লাগার পর কেউ বিষয়টি বুঝে ওঠার আগেই ভবনটির ছাদ থেকে আগুর পার্শ্ববর্তী ভবন দুটিতে ছড়িয়ে পড়ে।

এ সময় ভবন দুটির বাসিন্দারা বের হয়ে আসলেও একজন ভেতরে আটকা পড়ে মারা যায়। ফায়ার সার্ভিস বিভাগকে বেশ দেরিতে খবর দেয়া হয়েছিল। ভেতরে আরো কেউ আটক আছে কিনা, বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ। তারা আরো বলেন, আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

প্রত্যক্ষদর্শী একজন জানায়, ভবনটিতে কেউ থাকত না। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া সম্ভব হয়নি। পাশের ভবন দুটিরও ছাদ থেকে আগুন লাগা শুরু হওয়ায় প্রাথমিকভাবে বিষয়টির ভয়াবহতা সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভবনগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এনবিসি নিউ ইয়র্ক।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক