নরেন্দ্র মোদিকে সমর্থন জানালেন সোনিয়া গান্ধী

modi-sonia-colআন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। ‘দেশের নিরাপত্তা ইস্যুতে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী মোদি সরকারের প্রতি আস্থা এবং সমর্থন দুটোই প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সোনিয়া গান্ধী দলের এক বৈঠকে এ মতামত জানান।

পাকিস্তানকে ‘সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা’ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সোনিয়া গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান মারফত এ তথ্য জানা যায়।

সোনিয়া গান্ধী বলেন, ‘দেশের নিরাপত্তার বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপের প্রতি আমাদের সমর্থন আছে। কংগ্রেস আশা করে পাকিস্তান সন্ত্রাসবাদের ব্যাপারে মোদি সরকার কার্যকর পদক্ষেপ নিবে। ভারতীয় সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপের প্রশংসা করছে দেশের এ দেশের প্রতিটি মানুষ।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় ‘সার্জিকাল স্ট্রাইক’ নামে অভিযান চালানো হয়েছে। জঙ্গি আস্তানা নির্মূলেই তা করা হয়েছে বলে দাবি করা হয়। এ অভিযানের পর পরই সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন মোদি সরকার।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক