নরওয়েতে তামিমের সঙ্গে খেলবেন যারা

 

স্পোর্টস ডেস্ক : ‘শান্তির জন্যে খেলা’- এ স্লোগানে আগামী ১৯ আগস্ট নরওয়ের রাজধানী অসলোতে একটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ আয়োজন করেছে ক্রিস্টিনিয়া ক্রিকেট ক্লাব। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল ম্যাচে অংশ নিবেন।

tamim21471359844
বিশ্বসেরা একাদশের হয়ে খেলবেন তামিম। তাদের প্রতিপক্ষ পাকিস্তান স্টার্স। এরই মধ্যে বোর্ড থেকে ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন দেশসেরা ওপেনার। পাকিস্তান স্টার্সকে নেতৃত্ব দিতে পারেন মিসবাহ।

বিশ্বসেরা একাদশের হয়ে খেলতে আগামীকাল বুধবার ১৭ আগস্ট নরওয়ের ‍উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম ইকবাল। বিশ্রামের পর ১৯ আগস্ট মাঠে নামবেন তামিম। চলুন দেখে নিই তামিমের সঙ্গে বিশ্বসেরা একাদশে কে কে খেলবেন। কে কে খেলবেন পাকিস্তান স্টার্সের হয়ে :

বিশ্বসেরা একাদশ :
শোয়েব আখতার, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইরফান, তামিম ইকবাল, মন্টি পানেসার, সিমন জনস, আব্দুর রাজ্জাক, সনাৎ জয়সুরিয়া ও ইমরান নাজির।

পাকিস্তান স্টারর্সের একাদশ :
মিসবাহ-উল-হক, সাঈদ আজমল, কামরান আকমল, নাসির জামসেদ, জুনায়েদ খান, জুলফিকার বাবর, উমর তৌফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ আসিফ ও উমর আকমল। তাদের সঙ্গে আরো ২ জন স্থানীয় খেলোয়াড় খেলবেন।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ