নবীনগর বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

b n pনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: কেন্দীয় বিএনপির কাযর্ নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো: আনোয়ার হোসেন বলেন আমি নবীনগর বাসীর সুখে দু:খে পাশে ছিলাম আছি থাকব। নবীনগর বাসী আমাকে চার চারবার নির্বাচিত করে এমপি বানিয়েছিল অতএব আমি তাদের কাছে ঋণি। তিনি আরো বরেন বিএনপির কেন্দীয় কমিটিতে আমাকে কি পদ দেওয়া হয়েছে তা মুখ্য নয়। নেতৃ আমাকে সবসময় সু নজরে দেখেন । আমি বিএনপির রাজনিতি করি আমৃত্যু করে যাব । নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । আজ শনিবার সকালে বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর আবু সায়েদ,সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ওবায়দুল হক লিটন, মাসুদুল ইসলাম মাসুদ,যুবদলের আহব্বায়ক মফিজুল ইসলাম মুকুল, ছাত্র দল সভাপতি কাজী রাশেদুল হক সুমন,পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল প্রমুখ। সভায় বক্তরা বলেন জেলা বিএনপি ও নবীনগর পিএনপির কান্ডারী কাজী মো; আনোয়ার হোসেনের কেন্দীয় কমিটিতে যথাযত মুল্যায়ন করা হয়নী । তাকে তার প্রাপ্য মুল্যালয়ন দিতে হবে ,আমরা দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার কাছে দাবী জানায়। অন্যথায় আমরা তৃনমুল বিএনপির নেতৃবৃন্দ গণ পদত্যাগ করব।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০