নবীনগরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

uno-1নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবীনগর আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের যৌথ উদ্যেগে পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসন কর্তৃক সকালে শোকর‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব এবাদুল করিম বুলবুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো: শুক্কুর খান, আওয়ামীলীগ নেতা এড,শিব শংকর দাস, সুজিত দেব,জসিম উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার জাকির আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ মাইন ্উদ্দিন , নবীনগর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলমগীর , থানা অফিসার ইনচার্য ইমতিয়াজ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, কাজী জহির সিদ্দিক টিটু প্রমুখ। সভায় প্রধান অতিথি শিশুদের রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

uno pic

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০