নবীনগরে শালিসী সভা অমান্য করে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১০

attack logoনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে সোমবার রাতে শালিসী সভা অমান্য করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। গুরুত্ব আহত নুরে আলম, জাহাঙ্গীর, সবুজ মিয়া ও পারভেস মিয়া নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সোমবার সকালে নৌকা ভিড়ানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পাড়ার পারভেস মিয়া ও নুরে আলমের তর্কাতর্কির এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাটি মীমাংসা করতে সোমবার রাতে স্থানীয় দক্ষিণ পাড়া প্রাইমারী স্কুলে সালিশী সভা বসানো হয়। সালিশী সভা অমান্য করে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়। সালিশী সভা উপস্থিত ছিলেন আহম্মদ মেম্বার, রহমান মেম্বার, ছিদ্দিক মেম্বার, হাজী হাবিবুর রহমান শিশু সহ ওই পাড়া সাহেব সর্দারগণ।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০