দ্বিতীয় দিন শেষে ৮৮ রানের লিড নিলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৬০ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট হয়। ৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে ৮৮ রানের লিড নিয়েছে।

শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে দ্বিতীয় ইনিংসের প্রথম থেকেই তামিম ইকবাল ও সৌম্য সরকার সাবধানী ব্যাটিং শুরু করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাস্টন অ্যাগারের বলে উসমান খাজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। আউট হওয়ার আগে ৫৩ বল খেলে তিনি ১৫ রান করেন।

দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দিন শেষে তামিম (৩০) ও তাইজুল ইসলাম (০) রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিন আজ

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র