দেশে ফিরছেন তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা কাজ করবেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই, ক্রোধ-ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি।

সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই, যে প্রবণতা দেখা দিয়েছে- দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না, যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের ওপর আঘাত হানে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান