দেশে করোনা শনাক্ত সাড়ে ৩ লাখ ছাড়ালো

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৭০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন, এ নিয়ে মোট ৪ হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৬৭টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৩টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ১১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮৭৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ১০৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ২ জন এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন দুই জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩ হাজার ৩২৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪০২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৬৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬২ হাজার ৮৯১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৯ হাজার ২৯৩ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ২৫৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৫৯২ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৭২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৭৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ৯০৪ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন