দেশান্তরী হওয়ার উপায় খুঁজছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

photo-1478673218আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের অন্য কোনো দেশে বসবাসের উপায় নিয়ে গুগল সার্চ ইঞ্জিনে খুঁজতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এ মুহূর্তে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।

গুগলে ‘এমিগ্রেট’, ‘হাউ টু এমিগ্রেট টু কানাডা’ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ নাগরিকরা খোঁজা শুরু করলে বিস্ফোরণের মতো অবস্থা সৃষ্টি হয়। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় টাম্প জয় পাওয়ার পরপরই এ অবস্থার সৃষ্টি হয়।

বিশালসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ‘বিশ্বের সমাপ্ত’ (এন্ড অব দ্য ওয়ার্ল্ড) লিখেও খুঁজছেন।

সর্বশেষ তথ্যমতে, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৪৪টি পেয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। আর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৫টি। এ মুহূর্তে হোয়াইট হাউসে যাওয়ার ব্যাপারে ট্রাম্পেরই জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে, কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন অনেক। এর ফলে মাঝেমধ্যে বন্ধ পাওয়া যাচ্ছে সাইটটি। বিপুলসংখ্যক ভিজিটর একই সময়ে ঢোকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক