দিল্লি থেকে পাক দূতাবাসকর্মী বহিষ্কৃত

 

আন্তর্জাতিক ডেস্ক :নয়াদিল্লীতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে বৃহস্পতিবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

গুপ্তচরবৃত্তির দায়ে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে ভারত থেকে বহিষ্কার এবং দু’ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।পুলিশ জানায়, মেহমুদ আখতার নামে ওই কর্মকর্তাকে অল্প সময়ের জন্য গ্রেফতার করা হলেও কূটনৈতিক অনাক্রম্যতার কারণে তাকে ছেড়ে দিয়ে দেশত্যাগ করতে বলা হয়।

image-3573

দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্যদাতা দু’ ভারতীয় এবং পাকিস্তান হাই কমিশনের ওই কর্মকর্তা গত দেড় বছর ধরে এ কাজ চালিয়ে আসছে। আর গত ছয় মাস যাবত আমরা তাদের ওপর নজর রাখছিলাম। অবশেষে সম্প্রতি দিল্লি চিড়িয়াখানার কাছে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে স্পর্শকাতর ডক্যুমেন্ট কেনার সময় তাদের গ্রেফতার করা হয়।

দিল্লি পুলিশ জানায়, মেহমুদ আখতার গত তিন বছর ধরে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করছেন। এর আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্টে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই আইএসআই তাকে রিক্রুট করে।

দিল্লি পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহমুদ আখতার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন এবং একটি ভুয়া আধার কার্ডও দেখান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিতকে তলব করে। এসময় তাকে জানিয়ে দেয়া হয়, মেহমুদ আখতারকে ভারত অবাঞ্ছিত ঘোষণা করেছে (অর্থাৎ তাকে ভারত ছাড়তে হবে)।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক