দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সেলিস্তির

news-image

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেলিস্তি রহমান। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের খাস কামরায় জবানবন্দি দেন তিনি।

এদিন দুপুরের আগেই মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র এএসপি মাহফুজুর রহমান সেলিস্তিকে আদালতে হাজির করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, আসামি সেলিস্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি আনারকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। তিনি আদালতেও দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক।

পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। রাত ৮টা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ সময় দিয়ে সেলিস্তি রহমানের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। সুস্থ স্বাভাবিকভাবে সেলিস্তি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন বলে ম্যাজিস্ট্রেট বিবৃতিতে উল্লেখ করেন। ঢাকার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ মে এ মামলায় আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া সেলিস্তি রহমান ও তানভীর ভুঁইয়াকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত। এর আগে গত ২৪ মে এই তিনজনকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই সেলিস্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। অন্য দুজন ডিবির হেফাজতে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান