দাম বেড়েছে সবজির

news-image

নিউজ ডেস্ক : সপ্তাহের ব্যবধানে সবজির দাম না বাড়লেও আগের চড়া দামেই অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে শাকের বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে আদা, রসুন, চাল, ডাল ও ভোজ্যতেল। তবে কিছুটা কমেছে মুরগি, গরু ও খাসির মাংসের দাম।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে বর্তমানে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা-চিচিঙা-ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি (ছোট) ৪০ থেকে ৫০ টাকা, লতি (বড়) ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকায়।

প্রতিকেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা, ছোট আলু ৪৫ টাকা, টমেটো (ছোট) ৬০ থেকে ৭০ টাকা, টমেটো (ফ্রেশ) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিদরে। তবে দাম কমেছে বরবটি, পেঁপে, মুলা, কাঁচা মরিচ ও ঢেঁড়সের।

প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা, প্রতিপিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, জালি কুমড়া ৫০ টাকায়। দাম অপরিবর্তিত আছে কলা, বড় কচু, পুদিনা পাতা, ধনিয়া পাতা ও মিষ্টি কুমড়ার। আগের দামেই বিক্রি হচ্ছে শাক। বর্তমানে এসব বাজারে প্রতিআঁটি (মোড়া) কচুরশাক বিক্রি হচ্ছে আকারভেদে ১০ থেকে ১৫ টাকা, লালশাক ১৫ টাকা, মুলার শাক ১৫ থেকে ২০ টাকা, পালংশাক ২০ টাকা, লাউ ও কুমড়ার শাক ৩০ থেকে ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা মোড়া বিক্রি হতে দেখা গেছে।

দাম কমেছে গরু ও খাসির মাংসের। কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, মহিশের মাংস ৫৮০ টাকা, খাসির মাংস কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৮০ টাকা, প্রতিকেজি বকরির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকা কেজিদরে।

প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে (মানভেদে) ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১০০ থেকে ১২০ টাকা, আদা (মানভেদে) ১২০ থেকে ১৩০ টাকা কেজিদরে। খোলা সয়াবিন তেল (লাল) বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা লিটার, খোলা (সাদা) সয়াবিন ১০০ টাকা লিটার। খোলা সরিষার তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার।

প্রতিকেজি মিনিকেট (নতুন) চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা, মিনিকেট চাল পুরান ৬০ টাকা, বাসমতি চাল ৬০ থেকে ৬২ টাকা, গুটি চাল ৪২ থেকে ৪৪ টাকা, পায়জাম চাল ৪৬ টাকা, স্বর্ণ চাল ৪২ থেকে ৪৪ টাকা, আটাশ চাল ৪৬ থেকে ৪৮ টাকা, আতপ চাল ৬৫ থেকে ৬৬ টাকা, সরকারি মোটা চাল ৪২ টাকা, এক সিদ্দ চার ৪০ টাকা, পোলাওর চাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজিদরে।

প্রতিকেজি ডাবলি ডাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা, এঙ্কর ৫০ টাকা, দেশি মসুর ডাল ১২০ টাকা, মসুর (মোটা) ৮০ টাকা কেজিদরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন