দাদার হাতে দিদির রাখি

আন্তর্জাতিক ডেস্ক :  টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয় গুণে ভক্ত হৃদয়ে তার শক্ত জায়গা রয়েছে। তবে তিনি শুধু অভিনেতা নন, একজন রাজনীতিবিদও। বর্তমানে তিনি ভারতীয় পার্লামেন্টের সদস্য।

devvv1471598138

শ্রাবণের বাদল দিনের মাঝেই দরজায় কড়া নেড়েছিল রাখিবন্ধন উৎসব। আর এদিন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে হাজির হয়েছিলেন দেব। তারপর দেবের হাতে রাখি বেঁধে দেন মমতা।

রাখিবন্ধনের এই মহূর্তের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাংসদ ও অভিনেতা দেব। প্রকাশিত ছবিতে দেখা যায়- দেবের হাতে রাখি বেঁধে দিচ্ছেন মমতা। দেবও দিদির কাছ থেকে রাখি পেয়ে বেশ উচ্ছ্বসিত। প্রকাশিত ছবির ক্যাপশনে দেব লিখেছেন, ‘আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী এই পবিত্র উৎসবের দিনে আমায় রাখি বেঁধে দিলেন! অত্যন্ত সম্মানিত বোধ করছি। অজস্র ধন্যবাদ দিদি!’

দেবের নির্বাচনে অংশ নেয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। দেবের পরিবারের সবাই সিপিএম সমর্থক। এতো সব উপেক্ষা করে তিনি তৃণমূলের নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে দেবের বাড়িতে মতভেদও দেখা দিয়েছিল। তারপরও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন দেব।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক