দলত্যাগী আইএস সদস্যদের জন্য বন্দিশিবির!

 
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার দলত্যাগী আইএস সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য গোপনে বন্দিশিবির তৈরি করেছে দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী। জয়েশ আল তাহরির নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পটিতে প্রায় ৩০০ দলত্যাগী আইএস সদস্য এবং তাদের হাতে বন্দি আইএস সদস্যরা রয়েছে। এদের মধ্যে অনেক ইউরোপীয় নাগরিকও রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

827f9e11d3c0a41f68b0817ac55e3d8e-57fe1cab57065

বিষয়টি নিয়ে জয়েশ আল তাহরির-এর কমান্ডার মোহাম্মদ আল ঘাবি’র সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি জানান, নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে কিছু ইউরোপীয় বন্দিকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অন্যদের শরিয়া আদালতে বিচার হবে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে।

জয়েশ আল তাহরির-এর কমান্ডার মোহাম্মদ আল ঘাবি বলেন, তারা ইউরোপ, আরব সব জায়গা থেকেই এসেছে। আমরা তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করছি। যারা চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন তাদের আমরা স্ব স্ব দেশের দূতাবাসে যোগাযোগের অনুমতি দেই। এ ব্যাপারে আমরা তাদের সহায়তা করি।

এদিকে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মানা হচ্ছে না। কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর তারা ওই চুক্তিতে উপনীত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে গত ৬ অক্টোবর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ইসলামপন্থী গোষ্ঠী আহরার আল-শাম ও আরেক বিদ্রোহী গোষ্ঠী জুনদ আল-আকসা। এ লড়াই থামাতে সম্প্রতি চুক্তি হয়। কিন্তু চুক্তির পরদিনই তাদের মধ্যে ফের প্রচণ্ড লড়াই বাধে। অবশ্য এ লড়াইয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ে অতীতে এ দুই গোষ্ঠী মিলেমিশে কাজ করেছে। দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জুনদ আল-আকসার যোগাযোগ রয়েছে। আর আইএস সিরীয় বিদ্রোহীদের নিশানা করছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক