তুরস্ক থেকে ফ্রান্স রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে দেশটিতে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন এরদোগান। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ও এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা বলেন, পরামর্শের জন্য আঙ্কারা থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হচ্ছে। এরদোগানের মন্তব্যের পর পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি ম্যাক্রনের সঙ্গে আলোচনা করবেন।

বেশ কিছু ইস্যুতে এ দুই ন্যাটোমিত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে। যার মধ্যে পূর্ব ভূমধ্যসাগরের নৌসীমা, লিবিয়া ও সিরিয়া সংকট রয়েছে।

এ ছাড়া নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ নিয়েও তাদের সম্পর্কে অবনতি ঘটেছে।

মহানবীকে (সা.) নিয়ে ফরাসি সরকারের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে তুরস্কের ক্ষোভ রয়েছে। এরদোগান বলেন, ভিন্ন বিশ্বাসের কোটি কোটি মানুষের প্রতি এমন আচরণ করা একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কী বলা যেতে পারে– সবার আগে তার মানসিক চিকিৎসা দরকার।

এরদোগানের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ম্যাক্রনের কার্যালয়। বলেছে, প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য অগ্রণযোগ্য।

বাড়াবাড়ি ও রূঢ়তা কোনো উপায় হতে পারে না। এরদোগান তার নীতির গতিপথ বদলাবেন বলে আমরা দাবি করছি। কারণ এটি সব দিক থেকেই বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন