তুরস্কের হামলায় সিরিয়ায় নিহত ৪০

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের গোলা বর্ষণ ও বিমান হামলায় সিরিয়ায় উত্তরাঞ্চলীয় দুটি এলাকায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭৫ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রবিবার সকালে তুর্কি সেনাবাহিনী এ হামলা চালায়।
dfgk_48698
জেব-আল-কুস্সা গ্রামে তুর্কি সেনাবাহিনীর বোমা বর্ষণে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫০ জন আহত হন। আল-আমারনাহ শহরের কাছে তুর্কি বিমান হামলায় অপর ২০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা মারাত্মক।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি অভিযান জোরদার করার পর এটি প্রথম বড় ধরনের বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দালু অবশ্য দাবি করেছে, তাদের সেনাবাহিনী সিরিয়ায় ২৫ কুর্দি ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। আর এসব হামলায় যাতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সে ব্যাপারে তাদের সেনাবাহিনী বেশ সচেতন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক