তিস্তা নিয়ে বরফ গলার ইংগিত ।

image_98928_0

নয়া দিল্লি: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভারতের পানিসম্পদ মন্ত্রী উমা ভারতীর সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে।



শুক্রবার সকালে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, “আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে।”

 

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী 

তিস্তার পানিবন্টন চুক্তি ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদ সম্পর্কিত সকল বিষয়ে তারা আলোচনা করেছেন।



তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে তারা উভয়ে একমত হয়েছেন।”



বৈঠকে নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং পানিসম্পদ সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে শুক্রবার বৈঠক করবেন।

সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী