তিলের খাজা তৈরির রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : তিলের খাজা বেশ মজার একটি খাবার। ছোটরা তো বটেই, বড়দের কাছেও এটি বেশ পছন্দের। তবে বেশিরভাগ সময়েই রাস্তার পাশের খোলা দোকান থেকে এটি কিনে খাওয়া হয়। কিন্তু সেগুলো স্বাস্থ্যকর কি না সে বিষয়ে সন্দেহ থেকে যায়। তাই চলুন জেনে নেই ঘরেই কিভাবে তিলের খাজা তৈরি করা যায়-

উপকরণ:
সাদা তিল ১ কাপ
চিনি ১ কাপ
পেস্তা বাদাম কুঁচি ২ টেবিল চামচ
ঘি ২ চা চামচ।

প্রণালি:
প্রথমে একটি প্যানে তিল হালকা ভেজে নিতে হবে (২-৩ মিনিট ভাজলেই হবে)। এবার একটি কড়াইতে ঘি ও চিনি দিয়ে নাড়াতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে ঘন সিরার মতো হয়ে গেলে পেস্তা বাদাম কুঁচি আর তিল দিয়ে ২ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

একটি প্লেটে সামান্য ঘি ব্রাশ করে তার উপর তিলের মিশ্রণ ঢেলে দিতে হবে। হালকা ঠান্ডা হলে রুটি বেলার বেলুন দিয়ে হালকা তিলের উপর বেলে নিতে হবে। যাতে খাজা সমানভাবে সেট হয়। এরপর ছুরি দিয়ে আপনার পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস