তিন ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

sergio-aguero-argentinaস্পোর্টস ডেস্ক: তিন ম্যাচে নিষিদ্ধ হলেন সের্গিও আগুয়েরো। ম্যানসিটির আপিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) খারিজ করে দেয়ায় শাস্তি পেতেই হচ্ছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। এর ফলে ১০ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে খেলা হবে না আগুয়েরোর। লীগ কাপে বোর্নমাউথ এবং সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নামা হবে না তার।

গত ২৮ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লীগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জেতা ৩-১ গোলের ম্যাচে আগুয়েরো কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন প্রতিপক্ষের উইন্সটন রেইডকে। রেফারি আন্দ্রে ম্যারিনার অবশ্য তার ম্যাচ রিপোর্টে ওই ঘটনার উল্লেখ করেননি। ম্যানসিটি অভিযোগ নাকচ করার জন্য আবেদন করেছিল। কিন্তু শুক্রবার এফএ এক ঘোষণায় আগুয়েরোর শাস্তির বিষয়টি নিশ্চিত করে।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ