তিথি সরকার রিমান্ড শেষে কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : ধর্ম অবমাননার অভিযোগে পল্টন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিথি সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১২ নভেম্বর তিথি সরকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন তার স্বামী শিপলু মল্লিকের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

গত ১১ নভেম্বর বিকেলে নরসিংদীর মাধবদীর পাঁচদোনা থেকে তিথি সরকারকে গ্রেফতার করা হয়। একই দিন তার স্বামী শিপলু মল্লিক রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনার দায়ে নিরঞ্জন বড়ালসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। নিরঞ্জন বড়াল রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন