তারেক বিএনপিকে কুপরামর্শ দিচ্ছেন, দাবি নাসিমের

লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুপরামর্শ দিয়ে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দেন তাঁর দলকে বাঁচাতে হলে তিনি যেন তারেককে বিএনপি থেকে বিদায় দেন।



আজ রোববার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এ পরামর্শ দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে অংশ নেওয়া জাতীয় পার্টি (জেপি) দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি নেতারা) বলছেন—আমাদের ঝেঁটিয়ে বিদায় করবেন। তাই বেগম জিয়াকে বলতে চাই, আপনার সঙ্গে থেকে যাঁরা আপনাকে কুপরামর্শ দিচ্ছেন তাঁদের ঝেঁটিয়ে বিদায় করুন।’

নাসিম বলেন, ‘একজন নেত্রী বলেছেন, আমরা পচে গেছি। পচন তো তাদের (বিএনপি) মধ্যে ঢুকে গেছে। গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তিনি (খালেদা) আজকে এসব কথা বলছেন।’ তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে আজকে দেশ পরিচালনায় শেখ হাসিনার সঙ্গে মানিক মিয়ার যোগ্য উত্তরসূরি আনোয়ার হোসেন মঞ্জুও আছেন। একই সঙ্গে দেশ পরিচালনা করছেন।’

মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাসিম বলেন, ‘মানিক মিয়ার কলম এসএমজির চেয়েও শক্তিশালী ছিল। এ কলম বঙ্গবন্ধুর হাতে ছিল বলেই তিনি স্বাধীনতাযুদ্ধে বিজয়ী হয়েছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।’

জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি, জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজমুন নাহার, ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী