ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়।

ঢামেকে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, তরুণীকে বাথরুমের পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে শাহবাগ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

তিনি জানান, ঘটনাস্থলে একটি ছুরি ও ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। বাথরুমের দেয়ালেও রক্তের দাগ রয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে খবর দেওয়া হয়েছে। সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত