ঢামেকের আইসিইউয়ে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন এ তথ্য জানান।

তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বুধবার সকালে ঢামেকের আইসিইউতে আগুন লাগার পর সেখানে থাকা রোগীদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়।

আগুনে কেউ পোড়া যাননি। মৃত তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে।

সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন