ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষে রবিউল্লাহ (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার বারঘরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রবিউল্লাহ নবীনগর উপজেলার ফজলু মিয়ার ছেলে। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সিলেটমুখী এক মাছবাহী ট্রাকের সঙ্গে কাপড়ের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিউল্লা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
আটক গাড়িটি খাঁটিহাতা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া তারাই করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন